শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ, বুনো শস্য-লতাপাতা কুড়িয়ে ক্ষুধা মেটাচ্ছে শিশুরা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ, বুনো শস্য-লতাপাতা কুড়িয়ে ক্ষুধা মেটাচ্ছে শিশুরা

ইয়েমেনে সংঘাতের কারণে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়শিবিরে ঠাঁই নেওয়া মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে। খাদ্যসংকট এতটাই তীব্র যে, শিবিরের শিশুরা আশপাশের উপত্যকা থেকে বুনো শস্য ও লতাপাতা কুড়িয়ে এনে নিজেরাই আগুন জ্বালিয়ে রান্না করে ক্ষুধা মেটাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরে টানা ২০ দিনের বেশি সময় ধরে এমন করুণ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বাস্তুচ্যুত শিশুরা।

সম্প্রতি সংঘাতের তীব্রতা বাড়ায় এসব এলাকায় হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে। তাদের অনেককেই প্রাণ বাঁচাতে দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

শিবিরগুলোর তাঁবুও বসবাসের জন্য উপযুক্ত নয়। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদারও তীব্র সংকট রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিশু ও বয়স্করা।

এই ভয়াবহ মানবিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কাছে জরুরি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল-জিন্দানি।

বার্তা সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ও তাদের প্রয়োজন দ্রুত বাড়তে থাকায় মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার এডেনে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলের উপদেষ্টা জন গিংয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ইয়েমেনের প্রধানমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম