শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন দায়িত্ব নেওয়ার কথা জানান হারমনি। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। এর আগে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হয়ে হোয়াইট হাউসের খবর করার সুযোগকে সম্মানের বলেও উল্লেখ করেন তিনি।

তবে হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে বিতর্কেও জড়িয়েছিলেন হারমনি।

দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন তিনি। এর পরই ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে চাকরি থেকে ইস্তফা দেন হারমনি।

সেই ঘটনার কিছুদিন পরই ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ ছেড়েছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর জুলাইয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে কাজে ফেরার এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের কারণ হিসেবে মাতৃত্বের সঙ্গে কাজের চাপ সামলানোর বিষয়টি তুলে ধরেছিলেন লেভিট। তিনি জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেসসচিবের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল।

লেভিটের পদত্যাগের পরই তার জায়গায় নতুন নেতৃত্বের সন্ধান শুরু করে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের নতুন দায়িত্বের জন্য বেছে নেওয়া হলো সাবেক সাংবাদিক বেনি রে হারমনিকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম