শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

 বেপরোয়া মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল আইটি ইঞ্জিনিয়ার আরদি’র

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

 বেপরোয়া মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল আইটি ইঞ্জিনিয়ার আরদি’র

বেপরোয়া মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি তরুণ আইটি ইঞ্জিনিয়ার শাহ আহসান আরদি’র। শনিবার সকালে নিউইয়র্কের ‘মেজোর ডিগান’ হাইওয়েতে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় প্রান হারান তিনি। স্থানীয় পুলিশের মতে, আদিব দ্রুত গতিতে মোটর বাইক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রন হারিয়ে পাশের ওয়ালে আঘাত করেন। এতে মাথায় প্রচন্ড আঘাত পান। হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়েস্টচেষ্টারের হোয়াইট প্লেনস থেকে কাজের নাইট ডিউটি শেষে বাসায় ফিরছিলেন আদিব। সাধারণত: গাড়ি নিয়ে কাজে গেলেও ঐ দিন মোটর সাইকেলে চালিয়ে কাজে যান। তারা বাবার নাম শাহ আসাদ মিয়া। ৩ ভাইয়ের মধ্যে আদিব বড়। তারা ব্রংকসেই বসবাস করেন। এক বছর আগে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে চাকুরিতে ঢুকেছিলেন আরদি। তাদের দেশের বাড়ি বৃহত্তর সিলেটের চুনারুঘাট উপজেলায়। তার এই অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাজা রোববার ব্রংকসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তাকে সোমবার নিউজার্সির টটোয়া কবরস্থানে দাফন করা হবে।

অত্যন্ত মেধাবী ও ভদ্র আদিবের মুত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম ও যুক্তরাষ্ট্রস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফকরুল আবেদীন মাসুম পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম