শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

 জ্যামাইকাতে বাংলা স্কুল চালু করলো বাংলাদেশ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

 জ্যামাইকাতে বাংলা স্কুল চালু করলো বাংলাদেশ সোসাইটি

 

নিউইয়র্কের জ্যামাইকাতে বাংলা স্কুল চালু করলো বাংলাদেশ সোসাইটি। প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি শুক্রবার ২ সেপ্টেম্বর বিকেলে জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও ১৬৫ স্ট্রিটের কর্ণারে বাংলা স্কুলের এই শাখাটি উদ্বোধন করে। তুমুল করতালির মাধ্যমে তা উদ্বোধন করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন, দেওয়ান সহ—সভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার, আজিমুর রহমান বোরহান, কমিউনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানি, স্কুল বিষয়ক সম্পাদক হাসান জিলানী, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, নওশাদ হায়দার, ডিউক খান, ফারুক মজুমদার ও ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ শহিদুল্লাহ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অভিভাবকরা গর্ব করে বলেন, আমার বাচ্চা ভালো ইংরেজি বলতে পারে অথচ এটা গর্বের কিছুই নয়। কারণ আমেরিকায় বেড়ে ওঠা সন্তানেরা এমনিতেই ইংরেজি বলতে পারে। বরং গর্বের বিষয় হচ্ছে ইংরেজির পাশাপাশি তাদেরকে আপন মাতৃভাষার সাথে পরিচিত করা মাতৃভাষায় কথা বলা শেখানো। বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা। কিন্তু প্রবাসে পরবর্তী প্রজন্ম ঠিকমতো বাংলা বলতে পারেনা। অথচ এই যুক্তরাষ্ট্রের বুকেও চাইনিজ, মেক্সিকান, জুইস ও স্প্যানিশরা নিজেদের ভাষায় কথা বলে। পাশাপাশি তারা ইংরেজিও ভালো জানে। তাই বাংলা বলতে পারাকে হীনমন্যতা দিয়ে দেখা যাবে না। এটাকে শিকড়ের সঙ্গে বন্ধন হিসেবেই দেখতে হবে। উল্লেখ্য বাংলাদেশ সোসাইটির পরিচালনায় ব্রুকলিন ও কুইন্সে আরও ২টি বাংলা স্কুল পরিচালিত হয়। জামাইকায় চালু হলো তৃতীয় শাখা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম