শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসে নারী হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস অভিযান শেষ করেছে বাংলার মেয়েরা।

শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের লিমা আক্তার। ফলে কিছু সময় ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।

এই সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমসে নারী হকিতে নবম স্থান নিয়ে আসর শেষ করল বাংলার মেয়েরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম