Advertise with us

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প

দুবাই থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে ভূমিকা রাখায় ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংকটের সময় বিমান নিয়ন্ত্রণে সহায়তা করা এক যাত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প জানান, গুরুতর আহত অবস্থায় পাইলট স্মিত মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে অন্য যাত্রী ও ক্রুরা ককপিটে গিয়ে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, বিমানের এক যাত্রীও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই যাত্রী পেশায় একজন প্লাম্বার এবং তার আগে বিমান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না বলে জানান ট্রাম্প। তবে টেলিভিশনে বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে তিনি বিমান চালনার কিছু মৌলিক বিষয় শিখেছিলেন বলে ট্রাম্পের দাবি।

পরে বিমানের পেছনে থাকা অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাকর্মীরা ককপিটে পৌঁছে নিয়ন্ত্রণ নেন। এরপর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আহত পাইলট স্মিত মাচ্ছারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে সহ-পাইলটের হামলার পর দ্রুত উচ্চতা হারায়। যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আরও কয়েকটি প্রাথমিক সূত্রের কাছ থেকে শুনেছেন। এসব তথ্য তিনি স্বাধীনভাবে যাচাই করেননি বলেও উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম