নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সিরাজগঞ্জ জেলার সলংগা থানাকে উপজেলা করার দাবিতে নিউইয়র্কে সমাবেশ করলো সংশ্লিষ্ঠ থানার প্রবাসীরা। গত ২১ সেপ্টেম্বর প্রবাসী সলংগাবাসী জেএফকে বিমানবন্দরে উপস্থিত হয়ে স্বাগত জানায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সলংগাকে উপজেলা করার দাবি নিয়ে তারা কয়েকটি ব্যানারও বহন করে। তাদেও দাবি, একনেকের সিদ্ধান্তের আলোকে দ্রুত সলংগা থানাকে উপজেলায় উন্নীত করা হোক। বিমানবন্দরে অনুষ্ঠিত সমাবেশ ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশে অংশ নেন আরিফ তানজিল, মোহাম্মদ কাশেম,মনিরুল ইসলাম, মেহেদি হাসান, আব্দুল জব্বার, শফিকুল ইসলাম শফিক, আব্দুল আলিম।
![]()