শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩

কুমিল্লায় গত ৪৮ ঘণ্টায় ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম