শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
তারেক রহমান আসছেন নিউইয়র্ক

গুপ্ত হামলার সম্ভাবনায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুপ্ত হামলার সম্ভাবনায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকালে আওয়ামী লীগের একাংশ বিশৃংখলা ও মব তৈরির সুযোগ খুঁজছে। ঝটিকা হামলার শিকার হতে পারেন প্রধানমন্ত্রীর সফারসঙ্গীরা। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন তারেক রহমান। তার আগমনকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো জেএফকে বিমানবন্দরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একই দিন বিমানবন্দরে ৩ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ৩ দফার মধ্যে রয়েছে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় ও সকল মামলা বাতিল এবং আটক রাজনৈতিক নেতাদের মুক্তি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি প্রতিবেদককে বলেছেন, ডিম ছোড়া সহ কোন অপ্রীতিকর কর্মসূচি আমরা দেব না। তবে ৩ দফা পূরনের দাবিতে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করবো। যদি তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি ও শেখ হাসিনা—আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সাথে বসতে চান তবে আমরা সাড়া দেব। প্রয়োজনে নেত্রীর মতামত নিয়েই আলোচনায় বসতে রাজি আছি। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের একাংশ সিদ্দিকুর রহমানের এ ধরনের প্রস্তাব প্রত্যাখান করেছে। তারা সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে, স্বাধীনতা বিরোধী দল জামায়াত আর্শীবাদপুষ্ট প্রধানমন্ত্রীকে রুখতে আমরা সবার্ত্মক কর্মসূচি হাতে নেব। বিমান বন্দরে তারেক রহমানের সফরসঙ্গীদের ছেড়ে দেয়া হবে না। গেল বছর ড.ইউনূস সরকারের সফরসঙ্গীদের পরিণতির কথা নিশ্চয়ই মনে আছে।অনেকেই বলছেন, দলীয় সিদ্ধান্ত না থাকলেও কেউ কেউ ‘হিরো’ সাজার জন্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে তারেক রহমানের ভাষণকালে জাতিসংঘের সামনে বিশৃংখলা তৈরিরও প্রস্তুতি নিচ্ছে। সংবাদের শিরোনাম হতে তারা চরম বিশৃংখলাও তৈরি করতে পারে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গোপালঞ্জ জেলা শাখার সভাপতি হিন্দোল কাদির প্রকাশ্যে বলছেন, সিদ্দিকুর রহমান সরকারের দালালী করছেন। আমরা তারেক রহমান সহ তার সফর সঙ্গীদের প্রতিরোধ ও হেনস্থা করতে সকল প্রস্তুতি নিচ্ছি। ব্রুকলিনে বসবাসকারি যুবলীগের এক কর্মি নাম না প্রকাশের শর্তে বলেন, ২১ কিংবা ২৪ সেপ্টেম্বর যেকোনভাবেই হোক তারেক রহমানের সফরসঙ্গীদের ওপর ডিম মারবোই। এটাই আমার প্রতিজ্ঞা।

এদিকে বিএনপিও আওয়ামী লীগের বিশৃংলা প্রতিরোধে কর্মসূচি নিচ্ছে। প্রতিদিন তারা জ্যাকসন হা্ইটসে সভা সমাবেশ করছেন। স্থানীয় আইনশৃংখলা বাহিনীকে আওযামীলীগের উশৃংখল কমুর্সূচির ব্যাপারে অবহিত করছেন। অনেকই ধারণা করছেন, ২৪ সেপ্টেম্বর তারেক রহমানের ভাষণ চলাকালে জাতিসংঘের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মিদের মধ্যে সংঘাত ঘটতে পারে। উভয় দলই সেদিন সমাবেশ করার জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে আবেদন দাখিল করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম