নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাবাসী পালন করবে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। এলাকাবাসীর পক্ষে সভাপতি সাকিল মিয়া ও সাধারন সম্পাদক মোঃ আলম নবী ১৫ আগষ্ট পালনের জন্য একটি কমিটিও গঠন করেছেন। শেখ মুজবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে জ্যাকসন হাইটসে তারা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করবে। দিবসটি পালনে গঠিত কমিটিতে আহবায়ক হিসেবে মীর নিজামুল হক ও সদস্য সচিব হিসেবে মামুন মিয়াজী কাজ করছেন।
১৫ আগষ্ট বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ১০০০ জায়নামাজও বিতরন করা হবে। উল্লেখ্য প্রতিবছর জ্যাকসন হাইটস এলাকাবাসী জিয়াউর রহমান ও শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে থাকে।