শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনকের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৯ আগস্ট ২০২৬, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে বিগত দুই বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

সংগঠনের সম্মানিত উপদেষ্টা আব্দুর রাজ্জাক খানসহ অন্যান্য উপদেষ্টারা মিলে সাবেক সভাপতি ফতেনুর আলম বাবুকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন।নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শফিকুর রহমান জন, জাভেদ খসরু, আহাদ জামান, শাহ্ শফি আনসারি, মো. রুহুল আমিন, সোনিয়া সুলতানা, মো. মাসুদ, এএইচএম কামাল মিল্টন, এইচএম ইস্রাফিল, সৈকত এবং মো. মনিরুজ্জামান বকুল।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে এই আহ্বায়ক কমিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা ও নতুন কমিটি গঠনের প্রস্তুতি নেবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম