শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচন আগামী ১৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ ও মাদার সংগঠন এই সোসাইটি। নিউইয়র্কে প্রায় ৩ লক্ষাধিক বাংলাদেশি বাস করলেও প্রত্যেকের ২০ ডলারের বিনিময়ে এ সংগঠনের সদস্য সংখ্যা ৩৫ হাজার ২ শত ৬৯। এই সদস্যরাই কেবল নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের মঙ্গলবার ১১ আগস্ট কুইন্সে সোসাইটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তফশীল ঘোষণা করা হয়। ৭ সদস্যের নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার , আহবাব চৌধুরী,মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ। মনোনয়ন পত্র গ্রহনের তারিখ ২৫ আগষ্ট। জমা ৩০ আগষ্ট।প্রত্যহারের তারিখ ৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর। সভাপতি ও সাধারন সম্পাদকের মনোনয়ন পত্রের মুল্য ধরা হয়েছে যথাক্রমে ৬ ও ৫ হাজার ডলার। অন্যান্য পদের জন্যও নমিনেশন পেপারের মূল্য ধার্য ধরা হয়েছে।

 


ইতোমধ্যেই নির্বাচনে আগ্রহী প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। এ নির্বাচনে মূলত ২টি প্যানেল নির্বাচন করছেন। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। অন্য প্যানেলের নেতৃত্ব দেবেন আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদ। তবে সাধারন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বার ঘোষণা দিয়েছে সৈয়দ রাব্বি।
নিউইয়র্ক সিটির ব্রংকস, কুইন্সের উডসাইড, জামাইকা, ব্রুকলিনের ফুলটন ও ওজন পার্ক কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম