শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চিকিৎসাধীন শাহ শহিদের অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিকিৎসাধীন শাহ শহিদের অবস্থা উন্নতির দিকে

মুলধারার রাজনীতিক ও মানবাধিকার কর্মি শাহ শহিদুল হকের অবস্থা উন্নতির দিকে। গত সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ পরবর্তী এক নৈশভোজ ও মতবিানময় সভা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।  পারিবারিক সূত্রে জানা গেছে ,তার মাইনর স্ট্রোক হয়েছিল। এখন কিছুটা ভালো আছেন। ডাক্তারের সার্বক্ষনিক পরিচর্যায় রয়েছেন। চেকআপের জন্য কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।মঙ্গলবার লায়ন শাহ জে চৌধুরী তাকে দেখতে গিয়েছিলেন। তিনি প্রতিবেদককে বলেন, শাহ ভাই এখন কথাবার্তা বলছেন। তবে তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ ফোনে তার স্বাস্থ্যসেবার খোঁজখবর নিয়েছেন। শাহ শহিদুল হক সবার দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম