শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উল্লাপাড়া সোসাইটি’র বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উল্লাপাড়া সোসাইটি’র বনভোজন অনুষ্ঠিত

 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো। গত ২৬ জুলাই রোববার ওয়েস্টচেষ্টারের নয়নাভিরাম গ্লেন আইল্যান্ড পার্কে এ বনভোজন অনুষ্ঠিত। প্রবাসী উল্লাপাড়াবাসী সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে অংশ নেন। সকালে বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন রাকিবুজ্জামান খান তনু। তিনি বলেন, আমি এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে বনভোজনের উদ্বোধনী ঘোষণা করছি। এ সময় উপস্থিত সকলে তালি দিয়ে তাকে উৎসাহিত করেন।

সুন্দর ও গোছানো এই বনভোজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন উল্লাপাড়া উপজেলার একদল প্রবাসী। তাদের পরিশ্রমে প্রবাসীরা সুন্দও একটি দিন উপভোগ করলো। এ বনভোজনেই উল্লাপাড়া সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রফিকুল ইসলাম ও জহুরুল ইসলাম। বনভোজন কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সিদ্দিকুর রহমান লিটন ও এলাহী বক্স তালুকদার। তাদের সহযোগিতা করেন বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার শাসছুল ইসলাম ও বিদায়ী সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শফিউল আলম শফিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটর সভাপতি আতাউর রহমান সেলিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ চৌধুরী সারোয়ারুল হাসান,সাধারণসম্পাদক মোজাফ্ফর হোসেন, রূপসী চাঁদপুর সমিতির উপদেষ্টা ফারুক মজুমদার ও মামুন মিয়াজি । সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানকালে উপস্থিত ছিলেন আবু সেলিম রেজা, মনোয়ারুল ইসলাম, মসিতুল্লাহ মাসুম,আশরাফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক ।

দুপুরের খাবারের পর শিল্পী নাজু আকন্দের সংগীত সবাই উপভোগ করে। এরপর ক্রীড়া প্রতিযোগীদের পুরষ্কার বিতরন করা হয়। পরিচালনা করেন নব নির্বাচিত সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ও কামরুজ্জামান। ঝালমুড়ি ও চা পরিবেশন করেন মোঃ শফিকুল ইসলাম, প্রান প্রতিম সাহা ও শাহীন মাহ্মুদ। এই পুরো আয়োজনটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: সিদ্দিকুর রহমান এবং তার টিম। পরিশেষে নবনির্বাচিত সভাপতি মো: রফিকুল ইসলাম এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের এবং বনভোজনে অংশগ্রহনের জন্য অতিথিবৃন্দ ও সদস্যদেরকে ধন্যবাদ জানান।

 

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম