সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

এসেমব্লি নির্বাচনে জাকির চৌধুরীর সর্মথনে মটর শোভাযাত্রা ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসেমব্লি নির্বাচনে জাকির চৌধুরীর সর্মথনে মটর শোভাযাত্রা  ও সমাবেশ

নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান পদপ্রার্থী (ডিস্ট্রিক্ট ৮৭) জাকির চৌধুরীর সর্মথনে রোবববার ৭ জুন ব্রংকসে কমিউনিটি র‌্যালি অনুষ্ঠিত হলো | এ র‌্যালিতে প্রায় ৩০টি গাড়ি অংশ নেয়| ব্রংকসের ওটারবেরি এভিনিউ থেকে শুরু হয়ে তা ওয়েস্ট ফার্ম পর্যন্ত পৌঁছে& | এরপর গাড়ির বহর পার্কচেষ্টারের ইউনিয়নপোর্টে এসে শেষ হয়| এই মোটর শোভাযাত্রায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন| এর নেতৃত্ব দেন জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম ও কমিউনিটি লিডার শামীম আহমেদ| র‌্যালিটি জেরেগা এভিনিউ, ক্যাসেল হিল,হোয়াইট প্লেইন্স রোড ও ইস্ট ট্রিমন্ট এভিনিউ ধরে অগ্রসর হয়| র‌্যালিটি যখন জাকির চৌধুরীর ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন রাস্তা অতিক্রম করে তখন পথচারিরা হাত নেড়ে সর্মথন ব্যক্ত করছিল| কেউ কেউ বলছিলেন ‘জাকির ফর দ্যা ব্রংক্স’|

মোটর র‌্যালি শেষে বিকেলে ইউনিয়ন পোর্ট রোডে পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসির সামনে এক সমাবেশের অনুষ্ঠিত হয়|| এতে বক্তব্য রাখেন জাকির এইচ চৌধুরী, শামীম আহমেদ,এম এন মজুমদার, সিরাজউদ্দীন সোহাগ, মাহবুব আলম, মাসুদুর রহমান, শামীম মিয়া, সামাদ মিয়া,জামাল চেয়ারম্যান, রিয়াজউদ্দীন কামরান, এ ইসলাম মামুন ও আখতার জামান হ্যাপি|

আগামী ২৩ জুন এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭ এর ডেমোকক্র্যাটিক প্রাইমরি অনুষ্ঠিত হবে| জাকির চৌধুরী লড়ছেন বর্তমান এসেমব্লিওম্যান কারিনে রয়েসের বিরুদ্বে| এলাকাটি ( ওয়াটারবারি, জেরেগা, পার্কচেষ্টার, ক্যাসেল হিল ও ওয়েস্ট ফার্ম ) ডেমোক্র্যাট অধ্যুষিত হওয়ায় ধরেই নেয়া হয় এই প্রাইমারিতে যিনি জিতবেন ৩ নভেম্বর সাধারন নির্বাচনে জয়ের মালা তারই গলায়| বাংলাদেশি প্রার্থী জাকির চৌধুরীর ২৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে| এ ক্ষেত্রে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সিংহভাগ ভোট জাকিরকে পেতে হবে| তবেই আশার খবর পেতে পারেন কমিউনিটির সদস্যরা|

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম