নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ বাংলাদেশ প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির পরিচিত মুখ মোস্তাফিজুর রহমান সেন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপী ও জ্যাকসন হাইটসের পরিচিত মুখ। ষাটোর্ধ সেন্টু দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থ অবস্থায় ঈদের দিন মারা যান।
তার মৃত্যুতে জ্যাকসন হাইটসের ব্যবসায়ী সমাজ ও বাংলাদেশি কমিউনিটি গভীরভাবে শোকাহত। বিভিন্ন সামাজিক সংগঠন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, তার পরিচিত ও স্বজনরা তার জন্য শোক প্রকাশ করেছে। তারা আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
![]()
বাংলাদেশ সোসাইটির সহ—সভাপতি কামরুজ্জামান কামরুল, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি হারুন ভঁূইয়া ও সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান তার মৃত্যুতে শোক জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৯ মে লং আইল্যান্ডে একটি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
![]()