নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। ৩০ মে শনিবার বাদ আছর জাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে গঠিত কমিটিতে দেওয়ান মনির আহবায়ক, সারওয়ার খান বাবু প্রধান সমন্বয়ক, এজাজুল ইসলাম নাঈম সার্বিক তত্ত্বাবধায়ক ও আমানত হোসেন আমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শাকিল মিয়া ও মোঃ আলম নমী।