নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ সোসাইটির সদস্য হবার শেষ তারিখ ৩০ জুন মঙ্গলবার। এরমধ্যেই বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সদস্য ফি ২০ডলার প্রদানের মাধ্যমে সদস্য হতে সোসাইটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদস্যপদ ফরম গ্রহন করা ও জমা দেয়া যাবে। অনলাইনেও সোসাইটির ওয়েবসাইটে (member-service.bangladeshsocietyinc.com) গিয়ে সদস্য হবার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে ১৫ জুনের মধ্যে আবেদন করতে হবে। ৩০ জুনের মধ্যে যারা সদস্য হবেন তারাই শুধুমাত্র আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে অংশ নিতে পারবেন।