প্রেস বিজ্ঞপ্তি | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করেছেন ড. নুরুন নবী। নব নির্বাচিত সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।
নিউইয়র্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় দিন গত শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি। বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক, ও মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী এই কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ও প্রবাসী কমিউনিটির সুপরিচিত সংগঠক সাখাওয়াত আলীকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী সুব্রত তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন সোহাগকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
কমিটি ঘোষণাকালে ডক্টর নুরুন নবী বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার কাজ করবে। সাবেক দুই ছাত্রলীগ নেতার কাঁধে আজ যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা শুধু একটি সংগঠনের নেতৃত্ব নয়— এটি বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি ঐতিহাসিক দায়িত্ব।”
—