শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বর্ষবরণ রোববার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বর্ষবরণ রোববার

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে নিইউয়র্কে ‘সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ—১৪৩৩’ অনুষ্ঠান আগামী রোববার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা (জেএএএ) উদ্যোগে অনুষ্ঠেয় বর্ষবরণে অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অংশগ্রহণ করবে। বিকাল তিনটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। বর্ষবরণের অনুষ্ঠান মালায় রয়েছে বৈশাখী র‌্যালী, কালচারাল পারফরম্যান্স, অ্যাওয়ার্ড সিরিমনি, বৈশাখী মেলা ও কনসার্ট প্রমুখ।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্যরা অংশ নেবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম