শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারির সাথে প্রবাসীদের আড্ডা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারির সাথে প্রবাসীদের আড্ডা

 

বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি ও সাংবাদিক গোলাম মতুর্জাকে নিয়ে এক প্রানবন্ত আড্ডায় হলো নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। আর এর আয়োজক সংগঠন ছিল বাংলাদেশি আমেরিকান প্রবাসী কমিউনিটি। গত শনিবার দুপুরে নবান্ন রেষ্টুরেন্টে এ আড্ডা অনুষ্ঠিত হয়। মূলত মিজান চৌধুরী, রাশেক মালিক ও আহমেদ সোহেল ছিলেন উদ্যোক্তা।

 

আড্ডায় বাংলাদেশের রাজনীতি ও বাংলাদেশ দূতাবাসের সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গোলাম মতুর্জা বলেন, দূতাবাস ও কনস্যুলেট অন্য যেকোন সময়ের চেয়ে ভালো সেবা প্রদান করছে। আমরা প্রবাসীদের যেকোন অভিযোগ পেলে তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা করি। সংবাদ কর্মিরা যেকোন সময় আমাকে কল করে যেকোন তথ্য যাচাই করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করে থাকি সঠিক তথ্য সরবরাহে। এক প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি বলেন, আগে দূতাবাসের ফ্রন্ট ডেস্কের একজন স্টাফের ব্যবহার নিয়ে নানা অভিযোগ ছিল। তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।

 

তিনি বলেন, দূতাবাস ও কনস্যুলেটের বড় সমস্যা হলো টেলিফোন। প্রবাসী বাংলাদেশিরা টেলিফোন করে দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। কেউ টেলিফোন রিসিভ করেন না। বাস্তবতা হলো আমরা প্রতি মিনিটে গড়ে ৪টি কল পেয়ে থাকি। একসাথে তা হ্যান্ডেল করা যায় না। তবে এখন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে তার উন্নতির চেষ্টা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের মিডিয়াগুলো অনবরত বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তার প্রভাব পড়ে স্টেট ডিপার্টমেন্ট ও এ দেশের মূলধারার রাজনীিতিবিদদের মধ্যে। একজন প্রেস সেক্রেটারি হিসেবে এ সবের মোকাবেলা আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে।

 

এ আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জে মোল্লা সানী, ইমতিয়াজ চৌধুরী, মোস্তাফিজ চৌধুরী, আমির হোসেন কামাল, ডা.আমানুল্লাহ, আফরোজা ইসলাম, দেলোয়ার মানিক, মোস্তাকিম আবেদ. হাকিকুল ইসলাম খোকন ও সৌারভ ইমাম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম