শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে

কানাডার টরন্টোতে ৪০তম ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) পর্দা ঊঠবে। সম্মেলনকে সামনে রেখে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সম্মেলনের প্রস্তুতি, লক্ষ্য ও কর্মসূচি নিয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪০তম ফোবানার চিফ প্যাট্রন ও সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ।

ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, ফোবানার আয়োজক বাংলাদেশ সোসাইটি কানাডার চিফ অ্যাডভাইজার ড. দারা আবু যুবায়ের, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার,  ডা. মাসুদুর রহমান,  খন্দকার ফরহাদ,  স্টিয়ারিং কমিটির সাবেক সেক্রেটারি কাজী আজম, জয়েন্ট সেক্রেটারি শাহাব উদ্দিন সাগর ও সদস্য কাজী ওয়াহিদ এলিন ।

আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লায়ন রানো নেওয়াজ, ডা. নার্গিস রহমান, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান,, লায়ন আবু বকর সিদ্দিক, লায়ন অহসান হাবিব, লায়ন হাসান জিলানী ও লায়ন আবুল কাশেম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরের নর্থ ইয়র্কের এগ্লিনটন ও ডনভ্যালি এলাকায় অবস্থিত ডেল্টা হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ এই মিলনমেলায় যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়।

বক্তারা জানান, এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের সাফল্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভারও আয়োজন করা হবে।
তারা আরও বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি ও সক্ষমতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।বক্তারা সম্মেলন সফল করতে সকল প্রবাসী বাংলাদেশিকে অংশগ্রহণের আহ্বান জানান এবং নিউইয়র্কের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।এক প্রশ্নের জবাবে ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ দাবি করেন, আমাদের ফোবানা আসল এবং প্রতিষ্ঠাকালীন যে নিবন্ধন ছিল, তাও আমাদের। তিনি বলেন,একটি গ্রুপ ফোবানাকে রাজনীতিকরণ করেছে। শেখ মুজিবের ছবি ফোবানার সংবাদ সম্মেলনের ব্যানারে ব্যবহার করা ফোবানার গঠনতন্ত্র ও স্পিরিটের বিরোধী। ফোবানা কোন রাজনৈতিক মতাদর্শ ধারণ করে না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম