শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা জাকজমকপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো। গত ২৭ মার্চ শুক্রবার জামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি সামসুদ্দিন আজাদের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাদেক শিবলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আবু নোমান সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে। ভালবাসতে হবে বঙ্গবন্ধু ও তার আদর্শকে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মুক্তিযুদ্ধেওেচেতনা স্বাধীনতার আকাংখা কখনই পূর্ন হবে না। ক্ষমতায় থাকার জন্য বারবার তা ব্যবহার করা হয়েছে। এ জন্যই প্রগতি, গণতন্ত্র ও স্বাধীনতার আকাংখা বারবার বাধাগ্রস্থ হচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধীদের আস্ফালনে মুক্তিযুদ্ধের চেতনা আজ বিপর্যস্ত। দেশকে এগিয়ে নিতে হলে স্বাধীনতায় বিশ্বাসী সবাইকে আবার এক কাতারে সামিল হতে হবে।

আলোচনায় অংশ নেন নাসির খান পল,প্রফেসর হোসেন কবির,শাহ নেওয়াজ ডিকেন্স, মাহমুদ আহমেদ,খায়রুল বাশার,প্রকৌশলী জাহাঙ্গীর আলম, আবু তালেব চান্দু,রফিকুল ইসলাম,হাসান মাহমুদ,বিষœু গোপ,নোয়াব মিয়া,শাহীন আজমল হোসেন,নজরুল ইসলাম বাবুল, সুদিপ্ত দেব ও পরেশ সাহা। আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন হাসান মাহমুদ ও মেহের।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম