শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কবিরহাট উপজেলার ইফতার পার্টি কমিউনিটর মিলনমেলায় পরিনত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কবিরহাট উপজেলার ইফতার পার্টি কমিউনিটর মিলনমেলায় পরিনত

 

কবিরহাট উপজেলা এসোসিয়েশন কবিরহাট উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ পবিত্র ইফতার পার্টি ও দোয়া মাহফিল কমিউনিটির মিলন মেলায় পরিনত হয়েছিল। কবিরহাট উপজেলার অনুষ্ঠান হলেও বৃহত্তর নোয়াখালির বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। নব গঠিত সংগঠনটি কমিউনিটির সাথে সেতুবন্ধনে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন নব নির্বাচিত সভাপতি ও বিশিষ্ঠ রিয়েল স্টেট ব্যবসায়ী মির্জা মোহাম্মদ হোসেন ও সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ। গতানুগতিক আঞ্চলিক সংগঠনের চেয়ে গড়ে উঠছে ভিন্নমাত্রা নিয়ে গড়ে উঠছে কবিরহাট উপজেলাএসোসিয়েশন। পুরো ইয়ং জেনারেশনের সদস্যদের নিয়ে কমিটি গঠিত হয়েছে।

গত শনিবার ৭ মার্চ সংগঠনটির ইফতার পার্টি ওজনপার্কের রাঁধুনী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মির্জা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমতিয়াজ আহমেদ। এতে অংশ নেন বাংলাদেশ সোসাইটর ট্রাস্টি বোর্ডের সদস্য ও রিয়েল স্টেট ব্যবসায়ী নাঈম টুটুটল, যুগ্ম সাধারন সম্পাদক আকতার হোসেন, কার্যকরি কমিটির সদস্য হাসান শহীদ সোহরাওয়ার্দি, বৃহত্তর নোয়াখালি সোসাইটর সাধারণ সম্পাদক ও অ্যাংকর ট্রাভেলসের সিইও এএসএম মায়েন উদ্দীন পিন্টু, অধ্যাপক সৈয়দ আজাদ,কবিরহাট উপজেলা এসোসিয়েশনের উপদেষ্টা মানিক চৌধুরী, কমিউনিটি একটিভিস্ট কুদরাতে এলাহী, রুদ্র মাসুদ,  নুরুল করিম মোল্লা,আল হারুন চেয়ারম্যান, ফারুক হোসেন চৌধুরী, সাইফুদ্দিন ভূঁইয়া ও আবু সাঈদ চৌধুরী।

ইফতার উপলক্ষ্যে কবিরহাট উপজেলা এসোসিয়েশনের প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হন। দীর্ঘদিনের বন্ধু ও আত্মীয়স্বজনরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। মাগরিবের নামাজের পর তারা চা চক্রে মিলিত হন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম