নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো ব্রংকস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর ইফতার ও দোয়া মাহফিল। গত ২ মার্চ ব্রংকসের হাসান চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ ইসলাম মামুন। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক কামরুজ্জামান শামীম।
![]()
ইফতার ও দোয়া মাহফিল শেষে প্রবাসী বাংলাদেশিরা সিটিতে প্রোপার্টি ট্যাক্স বৃদ্ধি না করার জন্য মেয়র মামদানির প্রতি আহবান জানান। তারা শ্লোগান দেন ‘ নো ইনক্রিজ প্রোপার্টি ট্যাক্স’।
অনুষ্ঠানের প্রধান স্পন্সর ছিলেন স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার ও মূলধারার রাজনীতিক এম এন মজুমদার। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটর সভাপতি আতাউর রহমান সেলিম, বেলাল উদ্দীন,মনজুর চৌধুরী,শেখ মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও শেখ জামাল হোসেন।
![]()
![]()
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আলী, নুরুল ইসলাম,আহাদ আলী সিপিএ,নুরুল আলম জিকু,রেদোয়ানা রাজ্জাক,আনোয়ার জাহিদ,জামাল বক্স,মমতাজ উদ্দীন,আবুল হাশেম,রেক্সোনা মজুমদার,আবুল হাসনু,সেলিম রেজা, আব্দুর রৌফ লেবু,মাসুম আহমেদ,কামাল উদ্দীন,কাজি সুজন,সুজন মাহবুব ও জহুরূল ইসলাম।