শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টিবিএন ২৪ নিউজ নেটওয়ার্কের ইফতার ও ডিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিবিএন ২৪ নিউজ নেটওয়ার্কের ইফতার ও ডিনার অনুষ্ঠিত

টিবিএন ২৪ নিউজ নেটওয়ার্কের ইফতার ও ডিনার অনুষ্ঠিত হলো শনিবার ২৮ ফেব্রুয়ারি। কুইন্সের একটি পার্টি হলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনরা। এতে যোগ দিয়ে শুভেচ্ছা জানান কংগ্রেসওম্যান গ্রেস মেং, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, স্টেট সিনেটর জন লু, কুইন্সের ডিস্ট্রিক্ট এটর্নি মেলিন্ডা কার্টজ, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ সহ অনেকে। তারা কমিউনিটির বিনির্মানে টিবিএনের ভূমিকা তুলে ধরেন।

 


নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয় টিবিএন ২৪ নিউজ নেটওয়ার্কের ইফতার ও ডিনার অনুষ্ঠান। বক্তারা কমিউনিটির উন্নয়ন ও সংযোগ বৃদ্ধিতে টিবিএন ২৪—এর ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সংবাদমাধ্যম হিসেবে টিবিএন শুধু খবর পরিবেশনই নয়, বরং কমিউনিটির সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে টিবিএন ২৪ এর সিইও আগামী দিনেও কমিউনিটির বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও জোরদার করা হবে।

 


স্বাগত বক্তব্য রাখেন টিবিএন ২৪ এর সিইও আহমদুল বারোভূঁইয়া পুলক। তিনি কমিউনিটি বির্নিমান ও দেশ মাতৃকার সাথে সংযোগে টিবিএন ২৪ এর অবদান তুলে ধরেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ,উপদেষ্টা আহসান হাবিব, ড.শওকত আলী, মোহাম্মদ উল্লাহ,  সিপিএ জাকির চৌধুরী, সারোয়ার চৌধুরী, এম এন মজুমদার, নুরুল আজিম, আহাদ হোসেন, ব্যবসায়ী তোফায়েল চৌধুরী, বাংলা ট্রাভেলস এর বেলায়েত হোসেন, কমিউনিটি একটিভিস্ট রাব্বী সৈয়দ, নওশেদ হোসেন, শিক্ষাবিদ নাঈমা খান, মীর বাশার, সারোয়ার খান বাবু, পারভেজ বারো ভূঁইয়া, ইব্রাহিম বারো ভূঁইয়া, এ এফ এম জামান, শাহ মাহবুব, মইনুল হোসেন, মনিরুল ইসলাম, বিচারপতি সোমা সাঈদ, এম এ মামুন, ও মিজানুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম