শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রংকসে মুক্তিযুদ্ধা সংসদ ও সিনিয়র সিটিজেন ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকসে মুক্তিযুদ্ধা সংসদ ও সিনিয়র সিটিজেন ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইর্য়ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনকের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হলো। গত ২২ শে ফেব্রুয়ারি ২০২৬ রোববার ব্রংকসের হাসান চাইনিজ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবাদুল হক। উক্ত দোয়া মাহফিলে ৫২’র ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনক এর সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়া এর মায়ের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার করা হয়।

ইফতার ও দোয়া মাহফিল সফল করতে গঠিত হয়েছিল একটি শক্তিশালী কমিটি। এতে কর্মকতার্ারা ছিলেন যৌথভাবে আহ্বায়ক হাসান আলী ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর। সমন্বয়কারী ছিলেন কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, কবি আবু তাহের চৌধুরী। অনুষ্ঠান শেষে আয়—ব্যয়ের হিসাব পেশ করেন কবি আবু তাহের চৌধুরী।।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মেজর ( অবঃ) হাবিবুর রহমান, ইয়াসমিন হাবিব, তোফায়েল আহম্মেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, খবির উদ্দিন ভূঁইয়া, কাজী রবিউজজামান, আজিজুল হক, মো: রেজাউল করিম,ফারুক আহমেদ,মকবুল মিয়া ও সুধাংশু কুমার মন্ডল , খায়রুল ইসলাম নাসির , আতিকুর রহমান, কর্পোরাল (অব:) আব্দুল মতিন, নাসির উদ্দিন চিনু,মোতাছির দেওয়ান মন্জু, আহাদ তালুকদার বাবুল, বীর মুক্তিযোদ্ধা তফাদার নুর, জহিরুল হক বশির, জনাব সামাদ মিয়া জাকারিয়া, সাইদুর রহমান লিংকন, মো: নজরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান , মোঃ জাহিদুল ইসলাম, এম.ডি মমিনুর রহমান, এম.ডি আব্দুর রহমান, এম.ডি হক, এমডি আর ইসলাম, বিভুতি রয়, শ্যামল কান্তি চন্দ্র, এস. এম মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সিকাত উদ্দিন আহমেদ ও শাহজাহান ।

 

বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মো: সানাউল্লাহ। মুল আব্দুস শহীদ,ইমরান শাহ রন, শামিম আহমেদ,লোকমান হোসেন লুকু,কফিল আহমদ চৌধুরী। ছালাম আকন্দ, লস্কর মইজুর রহমান জুয়েল ও মোস্তাক আলম চৌধুরী ।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম