নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশে প্রেসক্লাবের অফিস উদ্বোধন হলো। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে এটিই সাংবাদিকদের প্রথম অফিস। গত ১ ফেব্রুয়াররি রোববার বিকেলে সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম ফিতা কেটে ক্লাবের অফিস উদ্বোধন করেন। এ সময় সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তুমুল করতালির মধ্যে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তা উদ্বোধন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মমিন মজুমদার। নিউইয়র্কে প্রেসক্লাবের এক মাত্র নিজস্ব কার্যালয় হওয়ায় কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
![]()
![]()
অনুষ্ঠানে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিসের আনুষ্ঠানিক যাত্রাকে কমিউনিটির নেতৃবৃন্দ ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। শুভেহ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন দেওয়ান, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েমনের সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ,মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, এটিএন টিভি যুক্তরাষ্ট্রের পরিচালক ও সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, কমিউনিটি একটিভিস্ট ও ডেমোক্র্যাট নেতা মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য ফকরুল ইসলাম দেলোয়ার, লায়নের সাবেক সভাপতি ও স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বর্তমান সভাপতি জেএফ এম রাসেল, বাংলদেশ সোসাইটির স্কুল বিষয়ক সম্পাদক হাসান জিলানী, কমিউনিটি একটিভিস্ট নওশাদ হায়দার, আহাদ হোসেন, রুপসী বাংলার সম্পাদক শাহ জে চৌধুরী, বিবিএ সভাপতি ইসলাম এ মামুন, রাজনীতিক রহমত উল্লাহ, নজরুল একাডেমির সভাপতি কিউ জামান, প্রেসক্লাবের ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন কিসলু, হক কথা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, উপদেষ্টা এবিএম সালেহ উদ্দিন, উপদেষ্টা তাসের খান মাহমুদ, বিএফইউজে’র সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের কার্যকরি কমিটির সাবেক সদস্য সানাউল হক, সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক বাংলার সম্পাদক আকবর হায়দার কিরন, প্রবীন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, ঠিকানা নিউজের আপেল মাহমুদ, প্রথম আলো যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল হোসেন লিটন, আমেরিকান বাংলা টিভির তরিকুল ইসলাম মিঠু, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, ইউএসএ নিউজের সাখাওয়াত হোসেন সেলিম, ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মাহাথির খান ফারুকী, অর্থ সম্পাদক রশিদ আহমেদ, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য ও আরটিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি সৈয়দ মাসুদুল কবির, আইবি টিবির সৌরভ ইমাম, ইয়র্ক বাংলার জামিল আনসারী, আওয়াজ বিডির শাহ আহমেদ,টিবিএন ২৪ এর এমদাদ চৌধুরী দীপু, সদস্য রওশন হক ,মনিজা রহমান, ফারুক হোসেন, রুপা খানম, ফাহমিদা লীনা , নিউইয়র্ক কাগজের আফরোজা ইসলাম, আজকালের আবু সায়েম, তামান্না মৌ, পাভেল রহমান, মোজাম্মেল হক, তানবিরুল হক, আখতার হোসেন, সানজিদা রহমান, জহিরুল ইসলাম ও কামরুল ইসলাম।
![]()
![]()
![]()
ক্লাবের সকল আসবাবপত্র সৌজন্য হিসেবে প্রদান করেছে স্টার ফার্নিচার। সাংবাদিকদেরকাজে ব্যবহারের জন্য ২টি কম্পিউটার প্রদান করেছে হাবিব রহমান ও সানম্যান এক্সপ্রেস। প্রেসক্লাবের এই অফিসটি জ্যাকসন হাইটসের প্রানকেন্দ্র ৭২ স্ট্রিটের উপরে ব্রডওয়ে ও রুজভেল্ট এভিনিউ এর মাঝেখানে অবস্থিত।