নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গত রোববার বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এমপ্লয়িজ এসোসিয়েশন ইউ এস এ ইনক এর বার্ষিক সাধারণ সভা ২০২৬, ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত রোববার ১৮ জানুয়ারি অনুষ্টিত হয়। অনুষ্ঠানটি সকলের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এন আলম মিনা।
![]()
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এর্টনী মঈন চৌধুরী । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, কমিউনিটি একটিভিস্ট নিশান রহিম , মিজানুর রহমান, হুমায়ুন কবির ,দুলাল বেহেদু ও ক্রিস রুদ্র ।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন সংগঠনের সাধারন সম্পাদক এন আলম মিনা এর পুত্র সামান আলম মোয়াজ। গীতা পাঠ করেন সংগঠনের ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদ্দার । এর পর বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে কার্যকরি কমিটির মধ্যে বক্তব্য দেন অর্থ সম্পাদক মোঃ আমানুল, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, সহ সভাপতি মতিলাল দাস, সহ সভাপতি সানি গোপ, সহ সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সানি, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদার ও নির্বাহী সদস্য এম ডি কামাল।
সকল বক্তা সংগঠনের বিগত দিনের নানা কার্যবলী তুলে ধরেন এবং সকলকে এক সাথে মিলে মিশে কাজ করার জন্য আহবান করেন।
প্রধান অতিথি এর্টনী মঈন চৌধুরী পোষ্টাল এসোসিয়েশনের কর্মকর্তাদের ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশিরা সরকারের বিভিন্ন সংস্থায় সুনামের সাথে কাজ করছে। এজন্য আমরা গর্বিত। আমাদেরকে মূলধারার চাকুরিতে বেশি বেশি করে প্রবেশ করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সংগীত ও নৃত্য অনুষ্টিত হয়।নৃত্যে অংশ গ্রহন করেন পৃথিলা সাহা, স্নেহা সাহা, ও প্রানাধিকা গোপ। গানে অংশ নেন প্লামী গোপ ও নিউইয়র্ক এর স্বনামধন্য শিল্পী রাজিব ভট্টাচার্য ।