শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যাডভোকেট শেখ আখতারুল  ইসলাম আর নেই

কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম ৩ জানুয়ারি রোববার দুপুরে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী , জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান পৃথক পৃথক  বিৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউইয়র্কের লং আইল্যান্ডে, নিজের বাড়ির কাছেই ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন।  ৭৪ বছর বয়সে তিনি রেখে গেছেন দুই ছেলে ও দুই মেয়ে। এক মেয়ে বৈবাহিক সূত্রে কানাডায়। ২০১১ সাল থেকে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করলেও পেশা ও মাটির টানে নিয়মিত দেশে যাতায়াত করতেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শেখপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আখতার মুক্তিযুদ্ধের পর থেকেই একজন ছাত্রনেতা হিসেবে  পরিচিত ছিলেন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ।

আগ্নিঝরা যৌবনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি শিক্ষকতা করেছেন। সরকারি চাকরি করেছেন, শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করেছেন। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনসহ সমসাময়িক অনেকের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি ছিলেন লেখকও। নিজের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কুড়া নদীর নাম ধরে লিখেছেন— ‘বয়ে চলে কুড়া নদী’। বইয়ের নামের মতোই তাঁর জীবনও বয়ে চলেছিল—নীরবে, গভীরভাবে।

মরহুমের অনুজ শেখ আতিকুল ইসলাম জানিয়েছেন, মরহুমের মরদেহ মাউন্ট প্লেজেন্ট সেমেট্রি ফিউনারেল হোমে নেওয়া হচ্ছে।  সোমবার জামাইকা মুসলিম সেন্টারে জানাজা অনুষ্ঠিত হতে পারে। সময় সহ বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তা জানানো হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম