নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেক্ট জোহরান মামদানি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে (ডিস্ট্রিক্ট—৩৬) নিজের আসন পূরণের প্রচারণায় ডায়ানা মোরেনোকে সমর্থন জানিয়েছেন। গত শনিবার এস্টোরিয়ার এথেন্স স্কয়ার পার্কে এক সংবাদ সম্মেলনে তিনি মোরেনোকে সমর্থন জানিয়ে বলেন, “ডায়ানার চেয়ে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আর কাউকে বেশি যোগ্য বলে মনে করতে পারি না। মোরেনো ডিস্ট্রিক্ট এর শ্রমিক, অভিবাসী সম্প্রদায় এবং আমাদের প্রতিবেশীদের জন্য অক্লান্তভাবে লড়াই করেছেন। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আমার মতোই একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী ”।
বাংলাদেশি বংশোদভূত মেরি জোবায়দা এই ডিস্ট্রিক্টে এসেমব্লিতে প্রার্থী। উচ্চ শিক্ষিত ও ৩ সন্তানের জননী মেরি একজন ডেমোক্র্যাটিক সোশালিস্ট। মেয়র নির্বাচনে মামদানির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন। কিন্তু মামদানি এনডোর্স করলেন ডায়ানাকে। এ ব্যাপারে রোববার রাতে মেরির দৃষ্টি আর্কষন করলে প্রতিবেদককে তিনি বলেন, মামদানিকে বাংলাদেশি কমিউনিটি সৃষ্টি করেছে। যখন তাকে অনেকেই চিনতো না, আমরা তখন ডোর টু ডোর গিয়ে তার জন্য কাজ করেছি। আমার, টাইম টিভি ও আবু তাহেরের অবদান কম নয়। মামদানি প্রতিদ্বন্দ্বি ডায়ানাকে এনডোর্স করায় আমার কোন অস্বস্তি নেই।তাকে এনডোর্স এর আগে মামদানির সাথে আমার কথা হয়েছে। সে সংগঠনের বাইরে আসতে পারেন নি। মামদানির সর্মথন মেরি না পাওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মামদানির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। মামদানির এ সিদ্ধান্তে হতাশ হয়েছেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। তিনি মেরির জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।
২০ ডিসেম্বর একাধিক কমিউনিটি ও ধর্মীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে তাঁদের সমর্থন স্পষ্ট করে সবাইকে মেরি জোবাইদার পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেনঃ আব্দুল আজিজ ভূঁইয়া, আফতাব মান্নান, ডা. মাহমুদুর রহমান তুহিন, ডা. ওয়াহেদুর রহমান, আরমান চৌধুরী, জয়নাল আবেদিন, এস এম এ রহমান সেলিম, আমিন মেহদি, ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ আলী, জুহাইব চৌধুরী, আব্দুর রহিম হাওলাদার, বদরুন নাহার খান মিতা, ইমাম শামস ই আলী, মি. আগো, ইমাম কামাল, শাহাব উদ্দিন আহমেদ, সোহেল আহমেদ, মো. জাবেদ উদ্দিন, নার্গিস আহমেদ, শফি উদ্দিন কামাল, আজিমু রহমান বুরহান, আব্দুল হাসিম হাসনু, আহবাব হুসাইন চৌধুরী, আব্দুস শহীদ, সেলিনা উদ্দিন, আলহাজ সুলেমান ভূঁইয়া, সালেহ উদ্দিন সাল, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, দেওয়ান শাহেদ চৌধুরী, এম এ কাইয়ুম, রানা ফেরদৌস চৌধুরী, শাহেদ দেলোয়ার চৌধুরী, জামাল উদ্দিন লিটন, মোহাম্মদ আকামোল হুসাইন খান, শামসের আলী, মাসুদুল হক সানু, আবু তালেব চৌধুরী চাঁন্দু, সৈয়দ ফয়সাল, আব্দুর রহমান, ডা. সবিতা দাস, রশিদুল মান্নান চৌধুরী হেশাম, মোহাম্মদ শাহ নেওয়াজ, ফখরুল আলম, বেলাল চৌধুরী, জে মোল্লা সানি, এ বি এম উসমান গনি, শেখ সিরাজুল ইসলাম, মঈনুর রহমান সুয়েব, মঈনুজ্জামান চৌধুরী, সৈয়দ ইলিয়াস খাসরু, বদরুল ইসলাম মিন্টু, জাগলুল চৌধুরী, রহিমা বেগম, জাহাঙ্গীর আহমেদ, মোশাহিদ জে রাশেদ, কবির চৌধুরী, নাসিমা আক্তার এবং ডা. বর্ণালী হাসান।
নির্বাচন প্রশ্নে মেরি বলেন,২০০১ সাল থেকে আমি এস্টোরিয়ায় বাস করছি। এই কমিউনিটির সাথে আমার আত্মার সম্পর্ক। আস্থার সম্পর্ক। আস্থার যায়গাটি আমার। আমার ক্যাম্পেইন টিম রেডি। জয়ী হবো ইনশাল্লাহ।
ফান্ডের ব্যাপারে মেরি বলেন,৫০০ জন ডোনারের কাছ থেকে প্রায় ৫৮ হাজার ডলার পেয়েছি। সাথে ম্যাচিং ফান্ড রয়েছে লাখের উপরে। অর্থের উপর জোর দেবার পাশাপাশি আমরা গ্রাসরুট লেবেলে কাজ করছি। এস্টোরিয়ার ভোটাররা আমার সাথে রয়েছে। উল্লেখ্য স্টেট সিনেটর জন ল্যু ইতিমধ্যে মেরিকে এনডোর্স করেছেন।
ইকুয়েডরিয়ার বংশোদভূত ডায়ানার (৩৮) বেড়ে ওঠা ফ্লোরিডায়। ২০১৯ থেকে এস্টোরিয়ায় বসবাস। এ যাবত পর্যন্ত ৮০০ ডোনারের কাছ থেকে পেয়েছেন ৫১ হাজার ডলার। এক সন্তানের জননী ডায়ানা মামদানি ও কাউন্সিলওম্যান টিফানি কোবান সহ মূলধারার অনেকের এনডোর্সমেন্ট পেয়েছেন।নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক সোশালিস্টস অব আমেরিকা (এনওয়াইসি—ডিএসএ) তাকে সর্মথন দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি প্রচারণামূলক পোস্টে মোরেনো বলেছেন, তিনি “(মামদানির) সাশ্রয়ী মূল্যের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং ফ্যাসিবাদীর ক্রমবর্ধমান জোয়ারের বিরুদ্ধে লড়াই করতে” নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি বিশেষ নির্বাচনে তাকে আরও ৩ জন প্রতিদ্বন্দ্বির বিরুদ্ধে লড়তে হবে। তারা হলেন যা সম্ভবত মেরি জোবাইদা, রানা আবদেলহামিদ ও শিবানী ধীর। আগামী ১ জানুয়ারি মামদানি মেয়র হিসেবে শপথ নিলে এস্টোরিয়ার এই এসেমব্লি আসনটি শূন্য হবে।