নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ২০০ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও ঢাকা ৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় এই প্রতিবাদ সমাবেশের অয়োজন করেন ৫ আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থানের সর্মথকরা। এতে কমিিউনিটির সাধারন মানুষও যোগ দেন। এ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ড. শওকত আলী, সৈয়দ আল আমিন রাসেল, আব্দুল কাদের, রওশন হক ও জয়নাল আবেদীন। কোটি ছাত্র জনতার প্রিয় ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই দোয়া ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে কলংকিত ও নস্যাৎ করার জন্য ভারতীয় মদদ পুষ্টরা ও আওয়ামী সন্ত্রাসীরা পরিকি্ল্পতভাবে হাদির উপর আঘাত হেনেছে। সভা থেকে অতি সত্তর খুনিদের আইনের আওতায় এনে সমুচিত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।