শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডাক্তার অরুপ রতন চৌধুরীর সাথে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডাক্তার অরুপ রতন চৌধুরীর সাথে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একুশে পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: অরুপরতন চৌধুরীর সাথে ২৪ নভেম্বর  নিউইয়র্কের জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মইনূল হক চৌধুরী হেলালের নেতৃত্বে উপস্থিত ছিলেন এডভোকেট জয়জিৎ আচার্য্য,সাংস্কৃতিক শিল্পী সুতিপা চৌধুরী ,ডা: অরুপরতন চৌধুরীর সহধর্মিণী গৌরী চৌধুরী ও এডভোকেট ছায়াদ আহমদ।উল্লেখ্য ডাক্তার অরুপ রতন চৌধুরী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত একজন গুণী ব্যক্তিত্ব ।বিশ্বব্যাপী মাদক প্রতিরোধ আন্দোলন তিনি চালিয়ে যাচ্ছেন মাদক প্রতিরোধের উপায় নিয়ে তার লিখিত কয়েকটি বই রয়েছে ।তিনি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের একজন নিবেদিত সমর্থক ও সংগঠক গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রথম আন্তর্জাতিক উৎসবে ২০২৩ মার্চ মাসে লন্ডনে অংশগ্রহণ করেন ।গ্লোবাল জালালাবাদ এর প্রতিটি কার্যক্রমে তার অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা রয়েছে ।২০২৪ সালে ফ্রান্সের প‍্যরিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক জালালাবাদ সম্মেলনে তাকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় ।তিনি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক এমবেসেডর হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সিলেবাসীর সাথে যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছেন ।ডাক্তার চৌধুরী সিলেটের বিশ্বনাথে তাহার আদি নিবাস তিনি এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তার মা ছিলেন ডঃ মন্জুশী চৌধুরী হাই স্কুলের পাঠ্য বইয়ে তার লিখা রয়েছে ।তার বড় ভাই কিছু দিন আগে গত হয়েছেন ডাঃ শুভাগত চৌধুরী তিনি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ।আমরা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নর্থ আমেরিকার পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করি ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম