শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ – এর সাহিত্য সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ – এর সাহিত্য সভা অনুষ্ঠিত

 

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসর ১২ অক্টোবর ‘২৫ (রোববার) সন্ধ্যা ৭টায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র হলব্রুক এভিনিউয়ের কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেনের সঞ্চালনায় সাহিত্য আসরে প্রধান অতিথি’র ছিলেন সৈয়দ মুশাররফ আলী।বিশেষ অতিথি হিশেবে ছিলেন বিশিষ্ট লেখক/অধ্যাপক ডক্টর সৈয়দ মুতাকাব্বির (মাসুদ)।

 

আলোচনায় অংশ নেন বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র উপদেষ্টা গীতিকার ইশতিয়াক রুপু,বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আব্দুর রউফ, কবি সুবিমল সেনাপতি,কবি নারায়ন গুপ্ত,সফিক রহমান,সঞ্জয় দেব,আবুল কালাম আজাদ,মাহমুদুল হক লিটু প্রমুখ। অনুষ্ঠানে নবাগত সৈয়দ মুশাররফ আলী ও প্রফেসর ড. সৈয়দ মুতাকাব্বির (মাসুদ) কে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র পক্ষ থেকে ফুল দিয়ে মিশিগানে বরণ করা হয়। এ ছাড়াও সদ্য প্রয়াত বরেণ্য সাহিত্যিক,প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আগামী সভায় বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র ওয়েভ সাইটে সংযোজনের সকল লেখককে নিজ নিজ পরিচিতি ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হয়! সভা শেষে সম্পাদক সঞ্জয় দেব ও শর্মিলী দেবের পক্ষে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম