মোহাম্মদ ইসলাম, ফিলাডেলফিয়া | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
আপার ডার্বির ৬৯ স্ট্রিট রিক্রিয়েশন পার্কে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়া এর উদ্যোগে ৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে প্রবাসী চাটগাঁইয়াদের সবচেয়ে বড় মিলনমেলা—ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান।
![]()
![]()
![]()
অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১০ হাজার প্রবাসী চাটগাঁইয়া ও বাংলাদেশি। খাবারের আয়োজনে ছিল ৬টি গরু ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে প্রস্তুত ১০টি ছাগল। নিউইয়র্কের শেফ সাত্তার গরুর মাংস রান্নার দায়িত্বে ছিলেন এবং স্থানীয় সনাতন মন্দির ছাগলের রান্না পরিচালনা করে। পাশাপাশি ছিল ফ্রি চা, পান ও প্রায় ৫০টি স্টল যেখানে পাওয়া যায় দেশীয় পণ্য ও খাবার।
আয়োজনে যোগ দেন আপার ডার্বির মেয়র এড ব্রাউন এবং স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা এইচ. কারী। প্রায় ৩০০ ভলান্টিয়ারের অক্লান্ত পরিশ্রমে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
নিউইয়র্ক, নিউজার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়ার, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, কানেকটিকাট, টেক্সাস, শিকাগো ও কানাডা থেকে প্রবাসীরা অংশগ্রহণ করে এ উৎসবকে রূপ দেয় এক ঐতিহাসিক মহামিলন মেলায়।