কাজী রবিউজ্জামান | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি’র উদ্যোগে ৯/১১ এর ভিকটিমদের স্মরণে এক সভা গত ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার পার্কচেষ্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর উপদেষ্টা হাসান আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী রবিউজজামান ও মোঃ শামিম মিয়া।
![]()
শুরুতে বিশ্ব শান্তি ও ৯/১১ ভিকটিমদের স্মরনে দোয়া পরিচালনা করেন ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আবুল কাশেম ইয়াহিয়া। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন। গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। অনুষ্ঠাানের শুরুতে শহিদদের স্মরনে নিরবতা পালন করা হয় ও এরপর দাঁড়িয়ে আমেরিকান জাতীয় সঙ্গীত গাওয়া হয়।স্বাগত বক্তব্য রাখেন মোতাসিম বিল্লাহ তুষার পিক।
১১ সেপ্টেম্বর দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিনেটর ন্যাথালিয়া ফার্নান্ডেজ, কমান্ডিং অফিসার ইন্সপেক্টর তাউই থিয়েনথং,পুলিশ অফিসার ক্যাপটেন ব্লান্কো. হাজী আব্দুস শহীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনকের সভাপতি শামিম আহমেদ, সাবেক সভাপতি সামাদ জাকারিয়া, কাজী রবিউজজামান, বিজয় কৃষœ সাহা,আশফাকুল হক চৌধুরী,রায়হান পারভেজ, দিপংকর দেব, সুরজিত কিশোর দাস চৌধুরী, শফিকুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক্ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, মাহবুব আলম, আব্দুল গফফার চৌধুরী খসরু, এম এ মুহিত ,মোহাম্মদ শামিম মিয়া , ইমরান শাহ রন, ডিটেক্টিভ (অব:) মাসুদ রহমান, জামাল হোসাইন, জাকির চৌধুরী সিপিএ, প্রফেসর ছানাউল্লাহ্, কামাল উদ্দিন, কমান্ডার মনজুর আহমেদ, ডিপুটি কমান্ডার আবু জাফর, উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা এম.এ নাসির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন,জহির উল ইসলাম, লস্কর মইজুর রহমান জুয়েল,জালাল সরদার কমিশনার, মন্জুর বিপ্লব, ডা. মোক্তার আহমেদ,মেজর (অব:) রাশেদুল ইসলাম ডিরেক্টর,মিয়া মোহাম্মদ দাউদ ,এইচ এম মিজানুর রহমান,কবি জুলি রহমান ও কবি আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি,আব্দুল চৌধুরী জাকি, রব দলা মিয়া , কামরুল হাসান, খলিলুর রহমান, সাইদুর রহমান লিংকন, নূরে—আলম—জিকু, শ্যামল কান্ত চন্দ, জামাল উদ্দিন আহমেদ, কামরুজ্জামান, সাইফুল ইসলাম,বাবুল তালুকদার,কবি সুধাংশু কুমার মন্ডল, আজিজুল হক, মকবুল মিয়া, মতিউর রহমান, কর্পোরাল (অবঃ)আব্দুল মতিন, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন মন্ডল, শহিদুল্লাহ চৌধুরী, আবু কয়সর চৌধুরী, আতিকুর রহমান, সাইদ ইসলাম ও মেসবাহ আহমেদ।