শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র‍্যালি)।

বুধবার রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে মোহাম্মদপুর শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড, ধানমন্ডি ২৭ নম্বর রোড ঘুরে সাত মসজিদ রোড, শিয়া মসজিদ হয়ে আবার মোহাম্মদপুরে গিয়ে শেষ হয়।

এ বছর জুলুসের নেতৃত্ব দেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করেন তিনি।

জশনে জুলুস ও নুরানী মাহফিলে আরও উপস্থিত ছিলেন-মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, এস এম গিয়াস উদ্দীন সাকের, মোহাম্মদ কমর উদ্দিন সবুর, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, মোসাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ, মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল, এস এম গোলাম কিবরিয়া, শোয়েবুজ্জামন চৌধুরী তুহিন, হযরত আলী, আবুল কাশেম প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম