শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে ৯৩ আমেরিকার শীতকালীন উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ৯৩ আমেরিকার শীতকালীন উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
গত ৭ই জানুয়ারী ২০২৩, শনিবার নিউইয়র্কের কুইন্স  প্যালেসে  উদযাপিত হল ‘৯৩ আমেরিকার’ উদ্যোগে বন্ধুদের ‘পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২২’; ‘৯৩ আমেরিকা’ মূলত বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি/সমমানের পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীদের ফেসবুকের মাধ্যমে গড়ে উঠা একটি বন্ধু সংগঠন। প্রায় শতাধিক বন্ধু  তাদের পরিবারের  ও আমন্ত্রিত অতিথিদের উপস্হিতিতে এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বন্ধুরা পালন করে তাদের শীতকালীন পারিবারিক মিলনমেলা ও উৎসব।
 আশিক মাহমুদের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার পর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বন্ধু খাইরুল ও বন্ধু শারমিনা সিরাজ সনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের মুল পর্ব শুরু হলেও তাদের সহযোগীতায় ছিল রাবু বিল্লাহ ও রবিন খান।সূচনা বক্তব্যে ৯৩ আমেরিকার অন্যতম এডমিন  জাকারিয়া আগত বন্ধু এবং অতিথিদেরকে স্বাগত জানানোর পরে একে একে সংক্ষিপ্ত বক্তব্য দেন  মাহবুব, সুয়েব, মাসুদ সিরাজি, শাহ্‌ ফরিদ, পুতুল, তপন, সুজন, শাহাদাত, মাসুম, অলি,সামাদ, সাহেল,শহীদুল, পিন্টুসহ আরও অনেকে ।নিউইয়র্কের বাহিরে বাফেলো, ভার্জিনিয়, ডিসি, নিউজার্সি, নর্থক্যারোলিনা সহ অন্যান্য স্টেট থেকে আগত বন্ধুদের ফুলের তোড়া ও শুভেচ্ছা  উপহার দিয়ে বরন করে নেন অর্গানাইজিং টিমের সদস্যবৃন্দ ও ৯৩ বন্ধুরা।নৃত্য পরিবেশন করে ৯৩এর   শান্তর কন্যা  সারাফ ও  রুপমের কন্যা – চ্যানেল আই উত্তর আমেরিকার সেরাকণ্ঠ সেরা চতুর্থ ঈশাল চমৎকার গান পরিবেশন করে।অনুষ্ঠানে আগত সকল বাচ্চাদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেয়া হয়। বন্ধু তাহ্ রিনা প্রীতির মনোমুগ্ধকর কবিতা আবৃতি এক বিশেষ আবহের সূচনা করে। গান পরিবেশন করে ৯৩এর বন্ধু জয়নাল, জাকারিয়া, শাহ্‌ জুয়েল ও রবিন। এরমাঝে অনুষ্ঠানে আগত সকল বন্ধু পত্নী ও দুলাভাইদের হাতে তুলে দেয়া হয় সুদৃশ্য শীতের চাদর ও স্কার্ফ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশেষ বক্তব্য রাখেন ডঃ হাসান চৌধুরী, এটর্নি মঈনচৌধুরী , দুলাল বহেদু, আরিফ আহমেদ চৌধুরী, কাজী আমিনুল ইসলাম স্বপন, রিয়েলেটর নুরুল আজিম, আহসান হাবিব  । রাতের খাবার পরিবেশিত হয় ৯৩এর অন্যতম বন্ধু আমেরিকার সেলেব্রেটি শেফ খলিলের “খলিল বিরিয়ানি” থেকে।সমাপনী বক্তব্যে ৯৩ আশিক মাহমুদ নিউইয়র্কের বাহিরেও এমন অনুস্ঠান আয়োজন করার আহবান জানিয়ে আগত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুস্ঠানের প্রথমপর্বের সমাপ্তি ঘোষনা করেন।
অনুস্ঠানের দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ৯৩ বন্ধু দিনাত জাহান মুন্নী ও শাহ মাহবুবের প্রানবন্ত গান মধ্য রাত পর্যন্ত মাতিয়ে রাখে পুরো হলরুম।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম