শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলমগীর খান আলম এখন সুস্থ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলমগীর খান আলম এখন সুস্থ

 

হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর শো—টাইম মিউজিকের প্রতিষ্ঠাতা এবং সিইও আলমগীর খান আলম শুক্রবার বাসায় ফিরেছেন। ৯ সেপ্টেম্বর দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে এলমহাষ্টর্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।

তার অসুস্থ হয়ে পড়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে অসংখ্য শুভাকাঙ্খী তার খোঁজ—খবর নিতে শুরু করেন। অনেকেই তাকে দেখতে ছুটে গিয়েছেন হাসপাতালে। তাদের মধ্যে ছিলেন সাপ্তাাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ, সাপ্তাহিক আজকাল ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, বিশিষ্ট্য রাজনীতিক গিয়াস আহমেদ, শাহ ফাউন্ডেশনের শাহ জে. চৌধুরী,সমাজকমীর্ নুরুল আজিম, জ্যাকসন হাইটসের বিশিষ্ট্য ব্যবসায়ী লিটু চৌধুরী, আহসান হাবিব, রেদোয়ান, মইনু জামান ভাই,সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, কামরুজ্জামান বকুল, শাহ্ মাহবুব,অনিক রাজ, স্যাম, হোসনেয়ারা চৌধুরীসহ অনেককেই।
তাকে যারা দেখতে গিয়েছেন এবং তার বিভিন্ন ভাবে তার খোঁজ—খবর নিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলমগীর খান আলম। সেই সাথে তিনি সবার দোয়া কামনা করেছেন। এদিকে আলমগীরের সুস্বাস্থ্য কামনা করে নাসির আলী খানের উদ্যোগে জুমে এক দোয়া মাজফিল অনুষ্ঠিত হয়। এতে নাসির আলী খান, শাহ নেওয়াজ, রানো নেওয়াজ, আহসান হাবিব, ডা.নার্গিস আহমেদ ও অনিক রাজ সহ অনেকেই অংশ নেন।

 

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম