শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে  বিজয় দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে রোববার ২৫ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইট্সে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয়  মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আল্বহাজ বাবর উদ্দিনের সভপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল বাতেন। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, প্রধান বক্তা ছিলেন মুলধারার রাজনীতিবিদ এবং সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাবেক সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল,সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর, সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দীন ভুইয়া, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইন্জিনিয়ার সায়েম।
এ ছাড়াও আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সাধারন সম্পাদক কাওসার আহমেদ, বর্তমান সদস্য সচীব জাহাংগীর সোহরাওয়ার্দী, সাবেক ছাত্রনেতা শোয়েব আহমেদ,কোকো পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু,  শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ , শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মীর মশিউর রহমান, সুলতান খান,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তরিকুল্লাহ দীপু, আলী মিলন, বাদল মীর্জা, ছাত্রদল নেতা ফরিদ খোন্দকার, রিপন মিয়া,হাসান আহমেদ ও আযম ।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম