শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাজি নয়ন স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৪১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাজি নয়ন স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত

 

স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাজি আশরাফ হোসেন নয়ন। গত ১৫ জানুয়ারি স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে কাজি নয়নের নেতৃত্বাধীন নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান লায়ন রেমন্ড স্মীথ। এরপর অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান কাজি নয়ন। এই কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রসিডেন্ট মি, ভিক্টর আফ্রুন্টি, জেনারেল সেক্রেটারি ডাইয়ান গাস , ট্রেজারার পেট্রিক মেলন , সদস্য লুইস প্রেজার, সদস্য ডেন উইলার ভেলারি গ্রুবমেন, ডাইয়ান কারবোনারো, পেট্রিক মেলন, লুইস প্রেইজার , মতিয়ার রহমান, মোঃ জসিম পাটওয়ারি ও জামাল উদ্দিন কাজল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস লিয়ন, জোন চেয়ার আরলিন্ডা লিয়ন, জোন চেয়ার আহসান হাবীব , জোন চেয়ার: নিনা স্মীথ , জোন চেয়ার ওলিভিয়া কুই্নটে , জোন চেয়ার :এডিথা রেনান্টে ,জোন চেয়ার :ইট্শী এগ্গোস ও জোন চেয়ার: মারিয়া চেঞ্জেস।

নতুন এই কমিটি ব্লাড ড্রাইভ ও শীতবস্ত্র বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিবেদকের সাথে আলাপকালে কাজি নয়ন বলেন, আমি বাংলাদেশেই লায়ন্স ক্লাবের সদস্য ছিলাম। গেল বছর লায়ন্স ইন্টারন্যাশনাল কর্মকর্তাদের সাথে আমার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আগ্রহ ও প্রস্তাবেই আমি সভাপতি নির্বাচিত হই। আমার বিশ্বাস তাদের আস্থার প্রতিফলন আগামীতে দেখাতে পারবো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম