শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
বাংলাদেশী আমেরিকানই আপনাদের পরিচয়ঃ মেয়র এডামস

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আজকালের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আজকালের প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো প্রবাসের জনপ্রিয় বাংলা সাপ্তাহিক আজকালের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। নিউইয়র্ক সিটির মেয়র মেয়র এরিক এডামস অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকাল পত্রিকার প্রতিষ্ঠার উৎসবকে আলোকিত করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত হল ভর্তি দর্শকশ্রোতার মুর্হুমুহুর করতালির মধ্যে মেয়র বলেন, ১৬টি বছর আজকাল বাংলাদেশি কমিউনিটি বির্নিমানে সাপোর্ট দিয়ে আসছে। সেতুবন্ধন তৈরি করছে প্রবাসী বাংলাদেশিদের সাথে আমেরিকান মুলধারার। আমি সাপ্তাহিক আজকাল ও পত্রিকাটির কর্ণধার শাহ নেওয়াজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। গত শুক্রবার ২০ অক্টোবর কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যানকুয়েটে আজকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। মেয়র বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, আপনাদের রুটকে নিশ্চয়ই ভূলবেন না। আমেরিকান বাংলাদেশি নয়। আপনারা বলবেন, বাংলাদেশি আমেরিকান। আপনার রুটকে বুকে ধারন করেই আপনি আমেরিকান। বাংলাদেশি কমিউনিটি পরিশ্রমী, তাদের স্বপ্ন বাস্তবায়ন পরিশ্রমেই, তারা কখনোই সারেন্ডার করে না। স্বপ্নকে তারা পরিত্যাগ করে না। তারা ফেইথ ও ফ্যামিলিতে বিশ্বাস করে। এর প্রত্যেকটি আমিও বিশ্বাস করি। এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবেই।। মেয়র যখন হল ভর্তি মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখছিলেন তখন তার পাশে ছিলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ ও তাদের দু সন্তান সাদিয়া নেওয়াজ এবং সাদমান নেওয়াজ ।


প্রধান অতিথি মেয়র এরিক এডামসের বক্তৃতার আগে আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, সিটির ১১০তম মেয়রকে পেয়ে বাংলাদেশি কমিউনিটি ও আজকাল পরিবার আনন্দিত। শত ব্যস্ততার মধ্যে তার আগমনে আমরা কৃতজ্ঞ। প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র এডামসের জন্য এশিয়ান কমিউনিটির অকুন্ঠ সর্মথন রয়েছে। আগামীতেও তা থাকবে। এরিক এডামস কাজে বিশ্বাসী। তিনি যা প্রতিশ্রতি দেন তার চেয়ে বেশি কাজ করেন। অতীতের যেকোন মেয়রের চেয়ে তিনি বাংলাদেশি কমিউনিটির সাথে বেশি সম্পৃক্ত। তিনি বাংলাদেশি বান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রমানিত করেছেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়রের উপদেষ্টা দিলীপ সোহান, এসেম্লিওম্যান জেনিফার রাজকুমার ,স্টেট সিনেটর জন ল্যু ও হাইরাম মনসুরাত। আজকাল পরিবারের পক্ষ থেকে আর বক্তব্য রাখেন মনজুর আমেদ, রানো নেওয়াজ, আবু বকর সিদ্দিক, সাদিয়া নেওয়াজ ও সাদমান নেওয়াজ।


শুক্রবার বৈরি আবহাওয়ার মধ্যেও আজকালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলোয়াত করেন অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আজকাল বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য কমিউনিটির ১১ জন ব্যক্তিকে ক্রেষ্ট প্রদান করে। এই পদক প্রাপ্তরা হলেন এটর্নি মইন চৌধুরী, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক,শাহ জে চৌধুরী, রকি আলিয়ান,  নুরুল আমিন বাবু, মাসুদ রানা, বেলায়েত হোসেন ও মোহাম্মদ সাইফ উল্লাহ নাগরা। তারা পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ আমেরিকান প্রেসক্লাব, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক,ব্যবসায়ী ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মোহাম্মদ হোসেন খান, মোর্শেদ আলম, ফকরুল আলম, নাঈমা খান, নাসির আলী খান পল, ফাহিম জান, মীর বাশার,নিশান রহিম, মোহাম্মদ আলী, আলী ইমাম, আমিন মেহেদি, মইনুল হক চৌধুরী,আকাশ রহমান, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, আনাফ আলম, সুব্রত বিশ্বাস, শাহাবুদ্দিন, কবি কাজি আতিক, আহমাদ মাযহার, সেলিম হোসেন, শিরীন বকুল, রেখা আহমেদ, অধ্যাপিকা হোসনেয়ারা, রিমি রুম্মান, এবিএম সালেহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, রাজিয়া নাজমী,ফকির ইলিয়াস, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া,পারভেজ সাজ্জাদ, কাজী আজম, আবু সাইয়িদ, এএফএম জামান, গিয়াস আহমেদ, সাইফুর রহমান খান হারুন, বেবি নাজনীন, রিজিয়া পারভীন, শাহাদত হোসেন রাজু, আব্দুর রহমান, আবু তালেব চান্দু, আব্দুর রহিম বাদশা, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, সিরাজ উদ্দীন সোহাগ, সাদেক শিবলী, শামীম আহমেদ, ফজলে রাব্বি, রেজা রশীদ, নর্থ বেঙ্গল সোসাইটির  আবুল কাশম ও আশরাফুজ্জামান, গোলাম হায়দার মুকুট, জেএফ এম রাসেল,  আব্দুর রশিদ বাবু, আলমগীর খান আলম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মোহাম্মদ আলম নমি, চন্দ্রা রায় ও গোপাল স্যান্নাল।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ, ফজলুর রহমান, কাজি শামসুল হক, আবু তাহের, নাজমুল আহসান, মোহাম্মদ সাইয়িদ, ইব্রাহিম চৌধুরী খোকন, দর্পন কবির, মিজানুর রহমান মিজান, ইমরান আনসারি, সাহাবুদ্দিন সাগর,আদিত্য শাহিন, রাশেদ আহমেদ,শওকত ওসমান রচি, হাসানুজ্জামান সাকি, সাদিয়া খোন্দকার, শামীম আহমেদ,মনজুরুল ইসলাম , আবুল কাশেম, তোফাজ্জল লিটন, মশিউর রহমান মজুমদার, সঞ্জীবন সরকার, শাখাওয়াত হোসেন সেলিম, নিহার সিদ্দিকী, তুষার পিক, শাহ ফারুক, সৌরভ আহমেদ, রওশন হক, আফরোজা ইসলাম, শেলি জামান খান বেলাল আহমেদ, আব্দুল হামিদ ,মোস্তফা অনিক রাজ ও জলি আহমেদ ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম