শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফাতির গোলে এসি মিলানকে হারাল বার্সা

খেলা ডেস্ক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাতির গোলে এসি মিলানকে হারাল বার্সা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত খেলেছিলেন উসমান ডেম্বেলে। এসি মিলানের বিপক্ষে ওই ডেম্বেলেকে মাঠেই নামানো হয়নি। তার জায়গায় খেলেছেন রাফিনহা। আর লেফট উইঙ্গে বদলি হয়ে খেলেছেন আনসু ফাতি। ওই ফাতির গোলেই ১-০ গোলে এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে কাতালানরা।

বুধবার লাস ভেগাসের আলিজায়ান্ট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে বক্সের মুখ থেকে দুর্দান্ত এক শট নেন ফাতি। গোল করে জানিয়ে দেন, তিনি বার্সার নাম্বার টেন। বুঝিয়ে দেন, আবার তিনি স্বরূপে ফিরতে প্রস্তুত।

ফাতি অবশ্য শুরুর একাদশে ছিলেন না। তাকে বেঞ্চে রেখে বার্সা কোচ জাভি শুরুর একাদশে রেখেছিলেন মরক্কোর ২১ বছর বয়সী উইঙ্গার আব্দে ইজালজাউলিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি করে নামানো হয় মেসি যাওয়ার পর সবচেয়ে প্রতিভাবান বিবেচনায় বার্সার নাম্বার টেন জার্সি পাওয়া ফাতিকে।

বার্সার এই ম্যাচে কোন প্লেয়িং টাইম পাননি ডেম্বেলে। কারণ পরিষ্কার। পিএসজির সঙ্গে চুক্তি করার বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন ডেম্বেলে।

৩১ জুলাইয়ের মধ্যে চুক্তি সম্পন্ন করতে পারলে ৫০ মিলিয়নে তাকে পেয়ে যেতো প্যারিসের দলটি। তা সম্ভব হয়নি। তবে ডেম্বেলে যেহেতু প্যারিসে যেতে চান, আলোচনার টেবিলে সবছে পিএসজি-বার্সা। সমঝোতা হয়ে গেলেই পিএসজির সঙ্গে চুক্তি করবেন দুই উইঙ্গে সমানতালে খেলতে পারা ডেম্বেলে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম