শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৭০ মিলিয়নের আর্জেন্টাইন মিডফিল্ডারের দৌড়ে লিভারপুল

খেলাধূলা ডেস্ক   |   শনিবার, ১৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭০ মিলিয়নের আর্জেন্টাইন মিডফিল্ডারের দৌড়ে লিভারপুল

শেষ দিকে সেরা চারের লড়াইয়ে নাম লেখালেও লিভারপুল ভুলে যাওয়ার মতো একটা মৌসুম পার করছে। লিগ টেবিলে তারা পাঁচে আছে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়েছে শেষ ষোলোয়। অল রেডসদের এই হতাশার মৌসুমের কারণ মনে করা হয়, মিডফিল্ডার ও ডিফেন্ডারদের ইনজুরি।

নতুন মৌসুম সামনে রেখে লিভারপুল কোচ জার্গেন ক্লপ তাই ক’জন মিডফিল্ডারে চোখ রাখছেন। বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যাম, নিউক্যাসলের ব্রুনো গিমারেজ, ব্রাইটনের ম্যাক অ্যালিস্টার ও বায়ার্ন মিউনিখের রায়ান গ্রাভানবিস এদের মধ্যে অন্যতম।

এর মধ্যে ব্রাইটনের বিশ্বকাপ জয়ী তরুণ আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টারে বেশ আগ্রহ প্রকাশ করেছেন রেডস বস ক্লপ। ব্রাইটনও যথাযথ মূল্য পেলে বিক্রি করতে চায় এই মিডফিল্ডারকে। সেজন্য ক্লাবটি ৭০ মিলিয়ন পাউন্ড দাম চেয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া সাংবাদিক গার্মান গার্সিয়া গোভা।

ওই দামে অ্যালিস্টারকে কেনার লড়াইয়ে লিডে আছে লিভারপুল। এছাড়া অ্যালিস্টারকে কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে টটেনহ্যাম হটস্পার্স। মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কথাও শোনা গিয়েছিল।

সাবেক আর্জেন্টাইন ফুটবলারের ছেলে এই ২৪ বছর বয়সী মিডফিল্ডার অ্যালিস্টার। বোকা জুনিয়র্সে ধারের মেয়াদ শেষ করে ব্রাইটনে দুই মৌসুম পুরোপুরি খেলার সুযোগ পাচ্ছেন। গত মৌসুমে তিনি দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৫ গোল করেন। চলতি মৌসুমে ৩৫ ম্যাচে ১২ গোল করেছেন এই মিডফিল্ডার।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম