শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভালভার্দে

খেলা ডেস্ক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভালভার্দে

ভিয়ারিয়ালের ফুটবলার অ্যালেক্স বায়েনাকে সান্তিয়াগো বার্নাব্যুর কার পার্কিংয়ে ঘুষি মেরেছেন রিয়াল মাদ্রিদের ফেদে ভালভার্দে। বায়েনার অভিযোগের প্রেক্ষিতে সোমবার লা লিগার অ্যান্টি ভায়োলেন্স কমিশনের বেঞ্চ বসেছিল।

অভিযোগ প্রমাণিত হলে ভালভার্দের ওপর অক্রীড়াবিদসুলভ আচরণের দায়ে নিষেধাজ্ঞা আসতে পারে। পুরো কার্যক্রম সম্পন্ন হতে দেড় মাসের মতো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়ার মাদ্রিদের এই উরুগুইয়ান মিডফিল্ডার।

আগামী বুধবার পুনরায় অ্যান্টি ভায়োলেন্স কমিটির বেঞ্চ বসবে। তার বিরুদ্ধে ভিয়ারিয়াল ফুটবলার বায়েনা থানায় মামলা করেছেন। তবে ভিয়ারিয়ালের পক্ষ থেকে কোন অভিযোগ আনা হয়নি। এছাড়া ফৌজদারি মামলাও হয়নি।

রিয়াল তারকা ভালভার্দের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তিনি ছয় থেকে এক বছরের নিষেধাজ্ঞার ফাঁদে পড়তে পারতেন। রিয়াল মাদ্রিদ মামলায় ভিয়ারিয়ালের অংশ না নেওয়া কিংবা বায়েনার ফৌজদারি মামলা না করার বিষয়টিকে ভালভার্দের ভবিষ্যতের জন্য ইতিবাচকভাবে দেখছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম