শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরাকের কুর্দিস্তানে বাংলাদেশিদের ভিসা জরিমানা কমল ৭৫ শতাংশ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাকের কুর্দিস্তানে বাংলাদেশিদের ভিসা জরিমানা কমল ৭৫ শতাংশ

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। ভিসার মেয়াদ শেষ হওয়া বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আরোপিত জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান অঞ্চল সরকার। এ সুযোগে প্রবাসীদের মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

বুধবার কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে বিদেশি নাগরিকদের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ নম্বর ৩২৫৫৭ অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি বা তা রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধা পাবেন। একইভাবে যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে, তারাও জরিমানায় ছাড় পাবেন।

এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১ অনুযায়ী নির্ধারিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

সুযোগ পেতে শেষ সময় ৩১ ডিসেম্বর

জরিমানায় এ ছাড় পেতে সংশ্লিষ্ট প্রবাসীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পরিশোধ করলে এ সুবিধা পাওয়া যাবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম