শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আকরাম ও মো. হোজাইফা নামে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের সৌদিপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।

ফুটবল আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে ফুটবল খেলছিল আকরাম ও হোজাইফা। খেলার একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তাঁরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

এলাকাজুড়ে শোকের ছায়া

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলাধুলার সময় পুকুরের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম