শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘দ্বিমুখী’ নীতির অভিযোগে কড়া জবাব গাভাস্কারের

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘দ্বিমুখী’ নীতির অভিযোগে কড়া জবাব গাভাস্কারের

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতা চিরকালই ক্রিকেটের মাঠে উত্তাপ ছড়ায়। সম্প্রতি এই বিতর্কের কেন্দ্রে অবস্থান করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতীয় মালিকানাধীন কোনো দলে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়ার তীব্র বিরোধিতা করে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। অনেকেই তার বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলেছিলেন। এবার সেই সমালোচনারই কড়া জবাব দিয়েছেন সাবেক এই ওপেনার।

ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর নিলামকে কেন্দ্র করে। সেখানে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেয় সানরাইজার্স লিডস। এই দলটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাধীন প্রতিষ্ঠান।

বিষয়টি মেনে নিতে পারেননি গাভাস্কার। তার কড়া যুক্তি ছিল, ভারতীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান (দেশে বা বিদেশে) পাকিস্তানি খেলোয়াড়দের অর্থ দিলে, সেই অর্থের ওপর তারা নিজ দেশে কর দেয়। সেই করের টাকায় পাকিস্তান অস্ত্র কিনতে পারে, যা পরোক্ষভাবে ভারতীয়দের ক্ষতির কারণ হতে পারে।

গাভাস্কারের এমন মন্তব্যের পরই প্রশ্ন তোলেন সমালোচকরা। তাঁদের দাবি, গাভাস্কার নিজে আইসিসি ও এসিসির মতো আন্তর্জাতিক মঞ্চে ধারাভাষ্যকারের কাজ করেন, যেখানে পাকিস্তানও যুক্ত। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুম’ নামের একটি অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক দুই তারকা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে তাকে এক মঞ্চে দেখা গেছে। একদিকে পাকিস্তানিদের অর্থপ্রাপ্তির বিরোধিতা করা, অন্যদিকে তাদের সঙ্গেই কাজ করা। এটিকে গাভাস্কারের ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যা দেন অনেকে।

ধারাভাষ্যের আয়ের বিষয়ে তার স্পষ্ট জবাব, ‘হ্যাঁ, আমি আইসিসি ও এসিসির ধারাভাষ্য প্যানেলে ছিলাম। কিন্তু সেই আয়ের অর্থ গেছে সব অংশগ্রহণকারী দেশের কাছে। যত দূর জানি, এটি কোনো ভারতীয় সংস্থা থেকে আসেনি। আর আমি তো কাউকে পারিশ্রমিক দিই না। না ভারতীয়, না অন্য কোনো দেশের কাউকে। তাহলে আমাকে কীভাবে দায়ী করা যায়?’

পাকিস্তানি কিংবদন্তিদের সঙ্গে একই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘দুবাইয়ের ওই অনুষ্ঠানের জন্য আমি কারও কাছে কোনো পারিশ্রমিক চাইনি।’

সবশেষে নিজের মূল দাবিতে অটল থেকে গাভাস্কার বলেন, ‘অন্য খেলাধুলায় কী হচ্ছে, আমি জানি না। আমি শুধু চাই, ভারতীয়রা যেন পাকিস্তানিদের অর্থ দেওয়া বন্ধ করে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম