শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দ্য হান্ড্রেডের ড্রাফটে টিকে রইলেন কেবল মুস্তাফিজ ও রিশাদ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্য হান্ড্রেডের ড্রাফটে টিকে রইলেন কেবল মুস্তাফিজ ও রিশাদ

আগামী ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর প্লেয়ার ড্রাফট। এবারের ড্রাফটের জন্য বাংলাদেশ থেকে মোট ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রাথমিক বাছাই শেষে বাদ পড়েছেন বাকি ২১ জন।

বাদ পড়াদের এই দীর্ঘ তালিকায় রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের মতো তারকারা। অন্যদিকে, চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ডের বড় ক্যাটাগরিতে। আর তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার পাউন্ড।

আইপিএল-সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর কারণে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে যে ‘অঘোষিত নিষেধাজ্ঞার’ শঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়েছে আয়োজক সংস্থা ইসিবি। তারা স্পষ্ট জানিয়েছে, ড্রাফটে খেলোয়াড় নির্বাচন হবে সম্পূর্ণ পারফরম্যান্স ও দলের চাহিদার ভিত্তিতে। প্রাথমিক বাছাই শেষে ৭১০ জনের মধ্য থেকে ২৪৩ জনকে শর্টলিস্ট করা হয়েছে, যেখানে পাকিস্তানের আছেন ১৪ জন। তাদের মধ্যে শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও শাদাব খান উল্লেখযোগ্য। এছাড়া পেসার হারিস রউফ আছেন বিদেশি মার্কি খেলোয়াড়দের তালিকায়।

আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের এবারের আসর। এখন অপেক্ষা ১২ মার্চের নিলামের, যেখানে নির্ধারিত হবে মুস্তাফিজ ও রিশাদের হান্ড্রেড-ভাগ্য।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম