শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুটসালে লঙ্কানদের হারাল রাহবাররা

খেলা ডেস্ক   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটসালে লঙ্কানদের হারাল রাহবাররা

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছেন রাহবার ওয়াহেদ–মঈন আহমেদরা।

ফুটসালে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪–৪ গোলের সমতা করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপ ৬–১ গোলে বিধ্বস্ত করেছিল। তবে তৃতীয় ম্যাচে ভুটানকে ৫-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল সাঈদ খোদারাহমির দল।

মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। পঞ্চম মিনিটে রাহবারের একক প্রচেষ্টা পাওয়া গোলে লিড নেয় দল। এই স্বস্তি পরেই উবে যায় ফ্রি কিকে শ্রীলঙ্কার ফায়জার আমানের গোলে। বিরতির আগে রাহবার ২-১ গোলে বাংলাদেশকে এগিয়ে রেখে শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান মঈন। দ্বাদশ মিনিটে মঈনের আরেকটি প্রচেষ্টা অল্পের জন্য ব্যর্থ হলেও পরেই তাজওয়ার কাশেমে ব্যবধান বড় করে বাংলাদেশ। শেষ দিকে নিজেদের অর্ধ থেকে জোরালো শটে বড় জয় নিশ্চিত করেন আবির হোসেন।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম